মসজিদ.লাইফ - কর্জে হাসানা

মসজিদ.লাইফ

১০০% সুদ মুক্ত ঋণ: কর্জে হাসানা

৳

০%

সুদ মুক্ত ঋণ

🤲

হাজারো পরিবার

উপকৃত

🏆

স্বচ্ছতা

ও জবাবদিহিতা

আমরা কেন কর্জে হাসানা দিই?

🌾

ক্ষুদ্র ব্যবসা ও কৃষি

রানিং ক্যাপিটাল, নতুন ব্যবসা বা জমির সার-বীজ ক্রয়ে সহায়তা।

🏡

গৃহস্থালী ও কর্মসংস্থান

ঘর মেরামত, রিক্সা/ভ্যান ক্রয় বা সেলাই মেশিন কেনার জন্য।

👨‍🎓

শিক্ষা ও চিকিৎসা

সন্তানের লেখাপড়া বা জরুরি চিকিৎসার কাজে আর্থিক সহায়তা।

আমাদের গ্রামে গঞ্জে অনেক সম্ভাবনাময় মানুষ আছেন যারা সারা গ্রাম এবং আত্মীয় স্বজনের দুয়ারে দুয়ারে ঘুরে ১০০০ বা ২০০০ টাকা পুঁজি জোগাড় করতে পারেন না। অথচ সামান্য পুঁজি বা সাপোর্ট পেলেই এরা ঘুরে দাঁড়াতে পারেন। এদেরকে নিয়েই মসজিদ ডট লাইফ এর কর্মপ্রচেষ্টা। মূলত এরাই - টার্গেট গ্রুপ। ঋণ প্রদানের সাথে সাথে আমরা ঋণগ্রহীতা কে প্রয়োজনীয় গাইডলাইন এবং মোটিভেশন দেয়ার চেষ্টা করি - যেখান থেকে ঋণ গ্রহীতা তার জীবন বদলানোর স্বপ্ন দেখতে শুরু করে। এদের হাসিতেই একদিন উদ্ভাসিত হয়ে উঠবে - প্রিয় বাংলাদেশ।

মসজিদ.লাইফ: আমরা স্বতন্ত্র কেন?

💲

শূন্য খরচ

কোনো ভাড়াটে অফিস নেই, ১০০% স্বেচ্ছাশ্রমে পরিচালিত।

🔍

১০০% স্বচ্ছতা

ওপেন-বুক সফটওয়্যার, সমস্ত তথ্য সারা দুনিয়ার জন্য উন্মুক্ত।

🤲

১০০% ফ্রি সেবা

সকল পর্যায়ের সকল সেবা ১০০% বিনামূল্যে প্রদান করা হয়।

বিশাল এক কর্মপরিকল্পনা। অথচ অফিস নেই। কর্মচারী নাই। প্রশাসনিক খরচ নেই। পরিচালন খরচ নেই। টপ টু বটম সবাই কাজ করছে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে। একটি পয়সাও খরচ ব্যতিত সম্পূর্ণ ফ্রি-তে মসজিদ গুলোকে ব্যবহার করে লোকাল ম্যানেজমেন্ট টিমের মাধ্যমে কার্য পরিচালনা হবে - এই চিন্তাধারা থেকেই এটাকে মসজিদভিত্তিক করা হয়েছে এবং এর নাম হয়েছে মসজিদ ডট লাইফ।। কোন ধরনের ব্যয় নির্বাহ ব্যতীত সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রান্তিক দরিদ্রদের মধ্যে ব্যাপক ভিত্তিক ক্ষুদ্র ঋণদান কর্মসূচি গ্রামে গ্রামে পাড়ায়-পাড়ায় ছড়িয়ে দিতে চাইলে মসজিদগুলোকে ব্যবহার করেই সেটা সম্ভব।

মসজিদ ভিত্তিক করার কারণ:

  • বাংলাদেশ হলো - মসজিদের দেশ। কোন কোন গ্রামে পাঁচ-ছয়টা পর্যন্ত মসজিদ আছে। ঋণ প্রদানের আওতাধীন এলাকাগুলোকে খুব ছোট ছোট ইউনিটে ভাগ করে নেবার সুবিধার্থে - মসজিদ ভিত্তিক করা হয়েছে, যাতে ঋণগ্রহীতারা খুব সহজে সেবা পেতে পারেন।
  • ঋণ প্রদানের আওতাধীন এলাকা খুব ছোট হওয়ার কারণে- ম্যানেজমেন্ট টিম এবং ঋণগ্রহীতা সবাই সবার খুব ঘনিষ্ঠ পরিচিত হয় এবং ম্যানেজমেন্ট টিমের পক্ষে সামগ্রিক ম্যানেজমেন্ট সহজ হয়।
  • শুক্রবার ব্যতীত ব্রাঞ্চ ম্যানেজমেন্ট টিমের সদস্যদের একত্রিত করা প্রায় অসম্ভব ব্যাপার হবে।
  • একটা এলাকার প্রায় সব মুসলিমরাই একটা নির্দিষ্ট সময়ে শুক্রবার মসজিদে হাজির হয়ে থাকেন। জুমার পর এলাকাবাসীদের উপস্থিতিতে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হলে - সেখানে দুর্নীতির বা অনিয়মের সম্ভাবনা অনেক কম থাকে।

মসজিদ গুলোকে কেন্দ্র করে - সমাজ সেবা মূলক কার্যক্রম পরিচালনা করা ব্যতিত মসজিদ ডট লাইফের কোন ধরনের ধর্মীয় কর্মসূচী নাই।

কর্জে হাসানার সুবিধা

দরিদ্রতা বিমোচন

  • দেশের প্রান্তিক দরিদ্রদের জন্য জীবনযাত্রার মান উন্নয়ন।
  • ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিষ্ঠায় সহায়তা, নতুন কর্মসংস্থান সৃষ্টি।
  • সমাজের অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে অবদান।
  • সুদভিত্তিক শোষণ থেকে মুক্তি, সমাজে শান্তি প্রতিষ্ঠা।

সামাজিক প্রভাব

  • সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমে মানবিক মূল্যবোধের প্রসার।
  • সামাজিক বন্ধন সুদৃঢ়করণ এবং পারস্পরিক নির্ভরশীলতা বৃদ্ধি।
  • মানুষের চিন্তা-চেতনায় নাড়া দিয়ে বিশাল পরিবর্তন আনা।
  • ইসলামের ভাবমূর্তি বৃদ্ধি এবং দাওয়াত স্বয়ংক্রিয়ভাবে প্রচার।

আমাদের দেশে মহাজনী সুদখোর আর দাদন ব্যবসায়ীরা হল রক্তচোষা। এদের সুদের হার ১০০%, ১৫০% কখনো ২০০% বা তার চেয়েও বেশী। মাঝে মাঝে কাগজপত্রের মারপ্যাঁচে এমন উচ্চ হারে সুদ আদায় করা হয় যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। এত উচ্চ সুদে ঋণ নিয়ে ওরা কুলিয়ে উঠতে পারে না। ওয়াদা রক্ষা করতে পারেনা। সবকিছু ওলট-পালট হয়ে যায়। তখন তাদের উপর নেমে আসে অত্যাচার, নির্যাতন। কখনো কখনো নির্যাতনের ভয়াবহতার পরিনতি হয় মৃত্যু। কোন আইন, কোর্টের নির্দেশনা পুলিশ, বিডিআর, র‍্যাব বা আর্মি দিয়ে এ সমস্যার সমাধান হবে না। প্রতিটা মসজিদ মসজিদে সুদ মুক্ত ঋণ বিতরণ কার্যক্রম চালু করার মাধ্যমেই এই সমস্যার সমাধান করা যাবে।

সুদবিহীন ঋণের গুরুত্ব (সাম্প্রতিক ঘটনা):

  • রানী ৫০০০ টাকা সুদের উপর ঋণ নিয়ে দুই লাখ টাকা পরিশোধ করেছে। আরো লক্ষাধিক টাকা সুদের দাবিতে সুদখোর তার নবজাতক শিশু বেচে দিয়েছে।
  • বিমল ৫০০০ টাকা ঋণ নিয়ে ২০,০০০ টাকা পরিশোধ করেছে। আরো ৫০০০ টাকা সুদের দাবিতে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।
  • নুর আয়েশা ৪০০০ টাকা সুদে নিয়ে ৮০০০ টাকা পরিশোধ করেছে। আরও ২০০০ পরিশোধে বিলম্ব হওয়ায় তাকে গাছের সাথে বেঁধে নির্যাতন করা হয়েছে।

এরকম প্রান্তিক দরিদ্র শ্রেণীর মানুষ গুলোর প্রতি মায়া আর ভালোবাসা ছড়িয়ে - মহাজনী সুদখোর আর দাদন ব্যবসায়ীদের নিষ্ঠুরতার শৃংখল থেকে তাদের মুক্ত করে - তাদের জীবনের সফলতার গল্প গাথা তৈরি করতেই মসজিদ ডট লাইফের এই দুঃসাহসিক অভিযাত্রা।

যা সম্পূর্ণ নিষিদ্ধ

🚫

ধর্মীয় অনুষ্ঠান

ত্রাণ বিতরণ, ইফতার বিতরণ বা যাকাতের শাড়ি-লুঙ্গি বিতরণ সম্পূর্ণ নিষিদ্ধ।

💰

অতিরিক্ত টাকা আদায়

ঋণগ্রহীতাদের কাছ থেকে কোনো অজুহাতে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না।

😠

জরিমানা বা অপদস্ত

সময়মতো টাকা পরিশোধ না করলে জরিমানা বা অপদস্ত করা যাবে না। টাউট বাটপারদের জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

মসজিদ ডট লাইফের নামে বা এর ব্যানারে - কোন ধর্মীয় অনুষ্ঠান বা ত্রাণ বিতরণ, ইফতার বিতরণ, ঈদের সময় সেমাই চিনি বিতরণ বা যাকাতের শাড়ি-লুঙ্গি ইত্যাদি বিতরণ সম্পূর্ণ নিষিদ্ধ। কোনোভাবেই এগুলো করা যাবে না। মসজিদ ডট লাইফ এর কার্যক্রম পরিচালনার নামে বা কোন অনুষ্ঠানের নামে – কোন ধরনের চাঁদা বা অনুদান গ্রহন করা যাবে না - এটা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। শুধুমাত্র প্রান্তিক দরিদ্রদের মাঝে ঋণ বিতরনের জন্যেই অনুদান গ্রহন করা হয়।

মসজিদ.লাইফ যেভাবে কাজ করে

স্বচ্ছতা ও ওপেন বুক সফটওয়্যার

  • একটি ওপেন বুক অনলাইন সফটওয়্যারের মাধ্যমে সমস্ত হিসাব নিকাশ এবং রেকর্ডপত্র সংরক্ষণ করা হয়, যা সবার জন্য উন্মুক্ত।
  • যে কেউ যখন তখন যে কোন তথ্য দেখে নিতে পারবেন।
  • ডোনার'রা কে কত টাকা দিয়েছেন? মসজিদ ডট লাইফ কোন কোন ব্রাঞ্চকে কত টাকা দিয়েছে? মসজিদ ডট লাইফের হাতে এ মুহুর্তে ব্যালেন্স কত আছে? - সবকিছু উন্মুক্ত।
  • ফান্ড ট্র্যাকিং: প্রত্যেক ডোনার দেখে নিতে পারবেন তার টাকা কোন ব্রাঞ্চকে প্রদান করা হয়েছে, কারা উপকৃত হয়েছেন। ঋণগ্রহীতার একাউন্ট স্টেটমেন্ট দেখতে পাবেন।
  • ব্রাঞ্চগুলোর রশিদও উন্মুক্ত করে দেওয়া আছে - যাতে কোন ধরনের কনফিউশন না থাকে।
  • ঋণ প্রদান এবং কিস্তি আদায়ের সাথে সাথে কোষাধ্যক্ষ সফটওয়্যারে পোস্টিং দিলে ঋণগ্রহীতার মোবাইলে অটো মেসেজ (রসিদ) চলে যায়।
  • ঋণগ্রহীতার ছবি এবং বিস্তারিত তথ্য প্রকাশ করার কারণে - কোনো ভুয়া কিংবা অযোগ্য মানুষের নামে ঋণ ইস্যু করা হলে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ আসা শুরু হয় এবং জেনুইন লোকেরাই ঋণ পেয়ে থাকেন।

গুরুত্বপূর্ণ সতর্কতা

  • মসজিদ ডট লাইফের সাথে সংশ্লিষ্ট কারো পরিচয় নিশ্চিত হতে ওয়েবসাইট থেকে তার নাম, ছবি এবং পরিচয় বা পদবী দেখুন।
  • মসজিদ ডট লাইফের ওয়েবসাইটে উল্লেখ নেই এমন কোন ব্যাংক একাউন্ট কিংবা বিকাশ বা নগদ বা অন্য কোন মাধ্যমে কোনভাবেই টাকা জমা দেবেন না।
  • যদি আপনার অনুদান "DONORS & LENDERS" লিস্টে না পাওয়া যায় – তাহলে সেই টাকা মসজিদ ডট লাইফের বা কোন ব্রাঞ্চের ব্যাংক হিসাবে জমা হয়নি। আপনি প্রতারণার শিকার হয়ে থাকতে পারেন। এই অনুদানের জন্য মসজিদ ডট লাইফের কোন জবাবদিহিতা বা দায়বদ্ধতা নাই।
  • আপনার এলাকার মসজিদের ব্রাঞ্চ ম্যানেজমেন্ট টিমের হাতে যদি আপনি নগদ অনুদান দিয়ে থাকেন - তবে অবশ্যই আমাদের ওয়েবসাইটে আপনার নামে উক্ত ডোনেশন আপডেট বা প্রকাশিত হয়েছে কিনা তা আপনি নিশ্চিত হয়ে নেবেন।
  • কোনো অনিয়ম বা প্রতারণা দেখলে অবিলম্বে কামাল আহমেদকে (যোগাযোগ: +19193608286, masjid.life.kamal@gmail.com) অবগত করুন।

মসজিদ ডট লাইফ - অনন্য সব বৈশিষ্ট্য এবং পরিকল্পনার জন্যে অগণিত মানুষের ভালোবাসা এবং এবং সমর্থন পেয়ে যাচ্ছে। যা দিনে দিনে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে।। মানুষের এই ভালোবাসা এবং সমর্থনের সুযোগে কেউ যেন ধোঁকাবাজি এবং প্রতারণার আশ্রয় নিতে  না পারে সে জন্যে সবাইকে সতর্ক থাকতে হবে।।

শাখা তহবিল পর্যায়ক্রম

নিজ নিজ এলাকার স্বচ্ছল ব্যক্তিদের অনুদান নিয়ে ব্রাঞ্চ পরিচালনাকে উৎসাহিত করা হয়। যেসব এলাকায় অনুদান প্রদানের জন্যে স্থানীয় লোকদের মধ্যে কেউ এগিয়ে আসেন না সে সব ব্রাঞ্চকে - মসজিদ ডট লাইফ ফান্ড ম্যানেজ করে দিয়ে থাকে।

প্রথম ধাপ ফান্ড: ২০,০০০ টাকা

একটি ব্রাঞ্চ অনুমোদনের পর প্রথম ধাপে প্রদান করা হয় বিশ হাজার টাকা।

১

দ্বিতীয় ধাপ ফান্ড: ৩০,০০০ টাকা

কমপক্ষে ৪০ হাজার টাকা ঋণ বিতরণ এবং ৮ জনকে ঋণ প্রদান করতে হয়। এছাড়া সমুদয় নিয়ম-নীতি যথাযথভাবে পালন করতে হয়।

২

তৃতীয় ধাপ ফান্ড: ৫০,০০০ টাকা

এলাকার সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সম্প্রীতি, ওভারডিউ লোন না থাকা এবং সব নির্দেশনা মেনে চললে এই ফান্ড পাওয়া যাবে। কমপক্ষে ১.৭৫ লক্ষ টাকা ঋণ বিতরণ ও ২০ ব্যক্তিকে ঋণ প্রদান করতে হবে।

৩

চতুর্থ ধাপ ফান্ড: (আলোচনা সাপেক্ষে)

কার্যক্রম খুবই ভালো পরিলক্ষিত হলে, মানুষ স্বাবলম্বী হলে, সোশ্যাল মিডিয়ায় অবদান থাকলে এবং স্কুল-কলেজের ছেলেমেয়েরাও জানলে এই ফান্ড প্রদান করা হবে। টাকার পরিমাণ ভিন্ন হতে পারে।

৪

উল্লেখ্য, সকল ধাপের জন্যই টাকা প্রেরণ নির্ভর করবে - মসজিদ ডট লাইফের তহবিলে পর্যাপ্ত ফান্ড থাকার উপর!

আবেদন প্রক্রিয়া ও অ-মুসলিমদের জন্য ঋন বিতরণ

১. ঋণ বিতরণ ফরম সংগ্রহ

  • ব্রাঞ্চ অনুমোদন পাওয়ার সাথে সাথে (অর্থাৎ ব্রাঞ্চের নাম্বার পড়ে যাওয়ার পর) সর্বপ্রথম ঋণ আবেদন ফরম সংগ্রহ করবেন।
  • ফরম পাঠাবার জন্য Md. Ismail - 01712031112 নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন।
  • স্পষ্টভাবে কুরিয়ারের (বা পোস্ট অফিসের) নাম ঠিকানা ও প্রাপকের নাম লিখে দেবেন।
  • যাকে ঋণ দেবার বিষয়ে সিদ্ধান্ত হবে শুধুমাত্র তাকে ফরম দেবেন।
  • একজন ঋণগ্রহীতার জন্য একবারই ফরম পূরণ করতে হবে। ভবিষ্যতে যতবারই ঋণ নেবেন নতুন করে আর কোন ফরম পূরণ করতে হবে না। শুধুমাত্র ব্যাক পেইজে সাইন করে টাকা নেবে।

২. অ-মুসলিমদের মধ্যে ঋণ বিতরণ প্রক্রিয়া

  • মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোতে বসবাসকারী অ-মুসলিমদের বিপদে সংকটে তাদের পাশে দাঁড়াতে হবে - এটাই মানবিকতা এবং ইসলামের নির্দেশনা।
  • বিপদে সংকটে কোন অ-মুসলিম ঋণ প্রত্যাশী হলে - ধর্ম পরিচয়ের কারণে একজনও বাদ পড়েছেন, এমন উপমা যেন তৈরি না হয়।
  • আপনার ব্রাঞ্চ থেকে যখন কোন অমুসলিমকে ঋণ দেওয়ার সিদ্ধান্ত হবে - তাকে মসজিদে ডাকবেন না। বরং তাকে বরাদ্দকৃত ঋণের টাকা তার বাড়িতে পৌঁছে দিতে সচেষ্ট হবেন। এটি সুচারুরূপে করা হলে অ-মুসলিমদের নিকট ইসলামের ভাবমূর্তি বৃদ্ধি পাবে। স্বয়ংক্রিয়ভাবেই ওরা ইসলামের দাওয়াত পাবে।

এই অভিযাত্রায় আপনিও অংশ নিন

সারা দেশের মসজিদগুলোতে কর্জে হাসানা প্রতিষ্ঠার এই দুঃসাহসিক অভিযাত্রায় সংশ্লিষ্ট হতে চাইলে আপনি বহুভাবে ভূমিকা রাখতে পারবেন। প্রথম কাজটি সবার জন্য কমন। আপনাকে জানতে হবে আর জানার জন্য ওয়েবসাইটের প্রত্যেকটা ফিচার পড়তে হবে; কার্যক্রম গুলো দেখতে হবে। অতঃপর কোন কাজটি বা কোন কোন কাজগুলো আপনার জন্য সুবিধা জনক হবে বেছে নিন।।

💰

ফাইন্যান্সিয়াল সাপোর্ট

এক বা একাধিক ব্রাঞ্চের স্পন্সর হতে পারেন, অথবা যেকোনো পরিমাণ টাকা ডোনেশন প্রদান করতে পারেন।

🤝

ম্যানেজমেন্ট সাপোর্ট

ব্রাঞ্চ অ্যাপ্রুভাল, প্রোফাইল অ্যাপ্রুভ করা, কাগজপত্র তদারকি ইত্যাদি দায়িত্ব নিতে পারেন।

💻

টেকনিক্যাল ও সিকিউরিটি সাপোর্ট

সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েবসাইট সিকিউরিটি, এবং ডেটা ব্যাকআপের দায়িত্ব নিতে পারেন।

📢

প্রমোশনাল সাপোর্ট

সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করা, পোস্ট শেয়ার করা, পত্রপত্রিকায় আর্টিকেল লেখা ইত্যাদি।

👨‍💼

ক্যারিয়ার সাপোর্ট

টিম লিডারদের সামাজিক অবদান ও দক্ষতা লোকাল/মাল্টিন্যাশনাল কোম্পানিগুলির কাছে তুলে ধরা।

🎓

প্রশিক্ষণ সাপোর্ট

জুম মিটিংয়ের মাধ্যমে ব্রাঞ্চগুলোকে বিভিন্ন ট্রেনিং (সফটওয়্যার, মোটিভেশনাল, লিডারশিপ) প্রদান।

💡

ইন্টেলেকচুয়াল সাপোর্ট

পরিকল্পনাগুলো পর্যালোচনা, সুবিধা-অসুবিধা আলোচনা এবং বিষয়বস্তু আরও বোধগম্য করে তোলা।

⚖️

লিগ্যাল সাপোর্ট

আইনগত বিষয়গুলো নিয়ে কাজ করা, আইনের ধারা প্রতিপালন এবং প্রতারণা রোধে ব্যবস্থা গ্রহণ।

🌐

ডিপ্লোম্যাটিক সাপোর্ট

বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সারা দুনিয়াতে কর্জে হাসানা প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো।

কর্জে হাসানা বা সুদ মুক্ত ঋণের একটা প্লাটফর্ম গড়ে তোলার এই দুঃসাহসিক অভিযাত্রার একজন সহযোদ্ধা হয়ে - খুব সহজে আপনার মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জন করতে পারবেন এটা খুব দৃঢ়ভাবে আশা করতে পারেন। কারণ সুদের মত এত ভয়ঙ্কর অসন্তুষ্টির কথা মহান আল্লাহ এবং তাঁর রাসূল অন্য কোথাও ব্যক্ত করেননি।

হিসাবরক্ষণ পদ্ধতি ও ভিডিও গাইড

মসজিদ ডট লাইফ একটি ওপেন বুক অনলাইন সফটওয়্যার এর মাধ্যমে সমস্ত হিসাব নিকাশ এবং রেকর্ডপত্র সংরক্ষণ করে। সব কিছু সবার জন্য উন্মুক্ত। পৃথিবীর যেকোন প্রান্তে বসে কি ভাবে আপনার ব্রাঞ্চটি কার্যক্রম তদারক বা মনিটর করবেন তা জানতে ভিডিওগুলো দেখুন।

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

www.masjid.life - সরাসরি কোনো ঋণ বিতরণ করে না কিংবা ঋণের অনুমোদনও দেয় না। লোকাল ম্যানেজমেন্ট টিমের মাধ্যমে - ব্রাঞ্চগুলো থেকে ঋণ বিতরণ করা হয়। আপনার মহল্লার মসজিদে ব্রাঞ্চ গড়ে উঠলেই আপনি এই ঋণ পেতে পারেন। আপনার নিকটস্থ মসজিদে ব্রাঞ্চ না থাকলে আপনি এই ঋণ পাওয়ার কোনো সুযোগ নেই। কারণ প্রতিটি ব্রাঞ্চ মানে মসজিদ শুধু মাত্র নিজ এলাকার লোকদেরকেই ঋণ প্রদান করতে পারে।।

এই ঋণ প্রান্তিক দরিদ্রদের জন্যে। বর্তমানে এই ঋণের সর্বোচ্চ সীমা হচ্ছে - ২০,০০০ টাকা। তবে গরু ঋণের ক্ষেত্রে ৫০,০০০ টাকা পর্যন্ত প্রদান করা হয়। ইমাম, মোয়াজ্জেন এবং মাদ্রাসা শিক্ষকদের জন্যে বর্তমানে সর্বোচ্চ সীমা হচ্ছে এক লক্ষ টাকা। ভবিষ্যতে এই সীমা বৃদ্ধি প্রাপ্ত হতে পারে।।

www.masjid.life এ যান। উপরে বাম কর্নারে "Apply Online" বাটনে ক্লিক করুন।

এই বিষয়ে বিস্তারিত জানতে "শাখা তহবিল পর্যায়ক্রম" সেকশনটি দেখুন।

www.masjid.life

www.masjid.life এ গিয়ে "Our Branches" বাটনে ক্লিক করুন। জেলা ভিত্তিক লিস্ট দেখতে পাবেন। সেখানে ক্লিক করলেই নিশ্চিত হতে পারবেন - আপনার থানার মধ্যে কোথায় কোথায় ব্রাঞ্চ আছে অথবা নাই।

ছবি প্রকাশ করা হয় স্বচ্ছতার জন্য এবং অনিয়ম বা দুর্নীতির অপ-সম্ভাবনা রোধ করার জন্য। ঋণগ্রহীতার ছবি এবং বিস্তারিত তথ্য প্রকাশ করার কারণে - কোনো ভুয়া কিংবা অযোগ্য মানুষের নামে ঋণ ইস্যু করা হলে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ আসতে শুরু হয়। কেউ সময় মতো কিস্তি পরিশোধ না করলে সেটাও সবাই দেখতে পান। মোটকথা ব্রাঞ্চ ভিত্তিক ঋণ গ্রহিতার সমস্ত তথ্য প্রকাশিত থাকার কারণে এখানে জেনুইন লোকেরাই ঋণ পেয়ে থাকেন এবং কোনো ধরনের অনিয়মের সম্ভাবনা থাকে না।।

দেশের প্রান্তিক দরিদ্র শ্রেণী এবং সংকটে নিপতিত মানুষদের জন্য এই ঋণ। বিস্তারিত জানতে "আমরা কেন কর্জে হাসানা দিই?" সেকশনটি দেখুন।

যোগাযোগ

কামাল আহমেদ, ফাউন্ডার, মসজিদ ডট লাইফ

নর্থ ক্যারোলাইনা - আমেরিকা। ১৭ অক্টোবর ২০২৩

ওয়েবসাইট: www.masjid.life

হোয়াটসঅ্যাপ: +19193608286

ইমেইল: masjid.life.kamal@gmail.com

© 2023 মসজিদ.লাইফ। সকল অধিকার সংরক্ষিত।

Scroll to Top