100% Interest Free Loan
No Profit, No Fee, No Charges
সকল ধর্মের প্রান্তিক দরিদ্র ও সংকটে নিপতিত জনগোষ্ঠী এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীকে সুদ মুক্ত ঋণসহ বহুমুখী সেবা প্রদানের প্রত্যয়ে গড়ে উঠেছে
যেখানে ঋণ গ্রহীতার নিকট হতে কোন অজুহাতে একটি পয়সাও অতিরিক্ত আদায় করা হয় না
মুনাফা, সার্ভিস চার্জ, জরিমানা, জামানত, আবেদন পত্রের ফি, প্রসেসিং ফি, এসএমএস চার্জ, বিলম্বি ফি, অগ্রিম কর্তন, আপৎকালীন সঞ্চয় - কিছুই নেই।
ওপেন বুক সফটওয়্যার - সব তথ্য উন্মুক্ত। সারা বিশ্ব থেকে মনিটর করা যায়।
স্থানীয় মসজিদগুলোর মাধ্যমে সেবা প্রদান। শুক্রবার ভিত্তিক কার্যক্রম।
১০০% স্বেচ্ছাশ্রমে পরিচালিত। কোন অফিস, কর্মচারী বা প্রশাসনিক খরচ নেই।
বহুমুখী সমাজসেবামূলক কার্যক্রম
১. সম্পূর্ণ সুদ মুক্ত ঋণ
১০০% সুদ মুক্ত ঋণ। সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত। ছোট ছোট কিস্তিতে পরিশোধ করা যায়। কোন অজুহাতে অতিরিক্ত অর্থ আদায় করা হয় না।
২. Help Disabled
যে সব মানুষ প্রতিবন্ধী বা কর্মে অক্ষম, ভরণ-পোষণ দেবার কেউ নেই - সে সব অসহায় মানুষদের জন্য বিশেষ সহায়তামূলক কর্মসূচি।
৩. Education Service
দরিদ্র মা-বাবার মেধাবী সন্তান, যারা টাকার অভাবে লেখাপড়া করতে পারছে না, তাদেরকে এই সেবার আওতায় আনা হয়। যাকাতের টাকা দিয়ে লেখাপড়ার দায়িত্ব গ্রহণ করা হয়।
৪. Education Loan
বিশ্ববিদ্যালয় পর্যায়ে লেখাপড়া শুরু করেছে এমন মেধাবী এবং দরিদ্র ছাত্র-ছাত্রীদের জন্য এই সেবা। লেখাপড়া শেষে উপার্জন করে পরিশোধ করবে।
৫. Cow Loan
কোরবান ঈদের পরপর প্রান্তিক কৃষককে গরু কেনার জন্য টাকা দেওয়া হয়। পরের কোরবান ঈদে গরু বিক্রি করে লাভের টাকা কৃষক ভোগ করেন। সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত।
৬. Tubewell Setup
যাকাতের টাকায়-প্রান্তিক দরিদ্রদের মধ্যে যারা পানীয় জলের সংকটে আছে তাদের চাপা কল স্থাপন করে দেওয়া হচ্ছে। টিউবওয়েল প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম খুবই স্বচ্ছতার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।
৭. Special Branch
স্বল্প বেতনের চাকুরীজীবী - ইমাম, মোয়াজ্জিন এবং কওমি মাদ্রাসা শিক্ষকদের জন্য থানা ভিত্তিক স্পেশাল ব্রাঞ্চ। সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত ঋণ।
৮. Bridging
বিশেষ সামাজিক সমস্যা সমাধানে সেতুবন্ধনের ভূমিকা পালন করে হয়।
মসজিদ কেন্দ্রিক ও শুক্রবার ভিত্তিক কার্যক্রম
মসজিদগুলোতে ব্রাঞ্চ স্থাপন করে লোকাল ম্যানেজমেন্ট টিমের মাধ্যমে কর্জে হাসানা বা ঋণ বিতরণ ও অন্যান্য সমাজ সেবামূলক কার্য পরিচালনা করা হয়।
প্রতিটি ব্রাঞ্চ ১০ জনের ম্যানেজমেন্ট টিম দ্বারা পরিচালিত। একজন টিম লিডার, একজন কোষাধ্যক্ষ এবং বাকি সবাই টিম মেম্বার। সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে।
ওপেন বুক সফটওয়্যারের মাধ্যমে সম্পূর্ণ হিসাব-নিকাশ ও রেকর্ডপত্র সংরক্ষণ করা হয়। সারা বিশ্ব থেকে মনিটর করা যায়।
পর্যায়ক্রমে ফান্ড প্রদান
২০,০০০ টাকা
ব্রাঞ্চ অনুমোদনের পর প্রথম ধাপে ২০,০০০ টাকা প্রদান করা হয়।
৩০,০০০ টাকা
কমপক্ষে ৪০ হাজার টাকা ঋণ বিতরণ এবং ৮ জনকে ঋণ প্রদানের পর ৩০,০০০ টাকা।
৫০,০০০ টাকা
কমপক্ষে ১ লক্ষ ৭৫ হাজার টাকা ঋণ বিতরণ এবং ন্যূনতম ২০ ব্যক্তিকে ঋণ প্রদানের পর।
ভেরিয়েবল
বিশেষ কর্মক্ষমতার ভিত্তিতে সিলেকশন টিমের সুপারিশে বিভিন্ন পরিমাণ।
ওপেন বুক সফটওয়্যার - সবার জন্য উন্মুক্ত
১০০%
ডোনেশন ব্রাঞ্চ বিতরণ
০%
প্রশাসনিক খরচ
২৪/৭
অনলাইন মনিটরিং
ফ্রি
সকল সেবা
ঋণ প্রদান এবং কিস্তি আদায়ের সাথে সাথে কোষাধ্যক্ষ তার মোবাইল থেকে সফটওয়্যারে পোস্টিং দিলে ঋণগ্রহীতার মোবাইলে অটো মেসেজ (রসিদ) চলে যায় এবং একটা চেক এন্ড ব্যালেন্স প্রতিষ্ঠা হয়।
কাদের জন্য এই ঋণ এবং কী কাজে ব্যবহার হয়
আমাদের গ্রামে গঞ্জে অনেক সম্ভাবনাময় মানুষ আছেন যারা সারা গ্রাম এবং আত্মীয় স্বজনের দুয়ারে দুয়ারে ঘুরে ১০০০ বা ২০০০ টাকা পুঁজি জোগাড় করতে পারেন না। অথচ সামান্য পুঁজি বা সাপোর্ট পেলেই এরা ঘুরে দাঁড়াতে পারেন। এদেরকে নিয়েই মসজিদ ডট লাইফ এর কর্মপ্রচেষ্টা। মূলত এরাই - টার্গেট গ্রুপ।
ঋণ প্রদানের সাথে সাথে আমরা ঋণগ্রহীতা কে প্রয়োজনীয় গাইডলাইন এবং মোটিভেশন দেয়ার চেষ্টা করি - যেখান থেকে ঋণ গ্রহীতা তার জীবন বদলানোর স্বপ্ন দেখতে শুরু করে। এদের হাসিতেই একদিন উদ্ভাসিত হয়ে উঠবে - প্রিয় বাংলাদেশ।
কেন সুদ মুক্ত ঋণ এত গুরুত্বপূর্ণ
সিঙ্গেল ডিজিট সুদ
ডাবল ডিজিট সুদ
মহাজনী সুদ - ১০০%, ১৫০%, ২০০% বা তার চেয়েও বেশী
৫০০০ টাকা সুদের উপর ঋণ নিয়ে দুই লাখ টাকা পরিশোধ করেছে। আরো লক্ষাধিক টাকা সুদের দাবিতে সুদখোর তার নবজাতক শিশু বেচে দিয়েছে।
৫০০০ টাকা ঋণ নিয়ে ২০,০০০ টাকা পরিশোধ করেছে। আরো ৫০০০ টাকা সুদের দাবিতে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।
৪০০০ টাকা সুদে নিয়ে ৮০০০ টাকা পরিশোধ করেছে। আরও ২০০০ পরিশোধে বিলম্ব হওয়ায় তাকে গাছের সাথে বেঁধে নির্যাতন করা হয়েছে।
এরকম প্রান্তিক দরিদ্র শ্রেণীর মানুষ গুলোর প্রতি মায়া আর ভালোবাসা ছড়িয়ে - মহাজনী সুদখোর আর দাদন ব্যবসায়ীদের নিষ্ঠুরতার শৃংখল থেকে তাদের মুক্ত করে - তাদের জীবনের সফলতার গল্প গাথা তৈরি করতেই মসজিদ ডট লাইফের এই দুঃসাহসিক অভিযাত্রা।
মসজিদ কেন্দ্রিক কার্যক্রমের সুবিধাসমূহ
নতুন ব্রাঞ্চ স্থাপনের পদ্ধতি
উপরে বাম কর্নরে Apply Online বাটনে ক্লিক করে অন-লাইনে আবেদন করতে হয়। সেখান থেকে ইউজার ম্যানুয়ালগুলো পড়ে এগিয়ে যান।
Apply Onlineবহুভাবে ভূমিকা রাখার সুযোগ
সকল ধর্মের প্রান্তিক দরিদ্রদের জন্য সেবা
অনুদান সহজের জন্য
Account Name: Kamal Uddin Ahmed and Harunur Rosid
A/C No: 002612100032731
Bank: Southeast Bank Limited
Branch: Feni Branch, Feni, Bangladesh
Routing No: 205300521
SWIFT: SEBDBDDH
Bkash: 01727506595
Nagad: 01727506595
আমাদের সাথে যুক্ত হন
ফরম সংগ্রহের জন্য যোগাযোগ:
📞 Md. Ismail - 01712031112
ব্রাঞ্চ অনুমোদনের পর ঋণ আবেদন ফরম পাওয়ার জন্য
দারিদ্র বিমোচন ও বেকারত্ব দূরীকরণ এবং ধনী-দরিদ্রের ব্যবধান কমিয়ে আনা ও সারা বিশ্বের জন্য স্বচ্ছতার এক নতুন ইতিহাস গড়তে আমরা সদা সচেষ্ট রয়েছি।
সুদ মুক্ত একটি মজবুত প্লাটফর্ম গড়ে তোলার জন্য আপনার সবচেয়ে বড় অবদান হবে - আমাদের কার্যক্রমগুলো সম্পর্কে বিস্তারিত জানা এবং ইন্টেলেকচুয়াল, ম্যানেজমেন্ট কিংবা ফিনান্সিয়াল সাপোর্ট প্রদান অথবা প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করা।
মসজিদ.লাইফ
দেশের সকল ধর্মের প্রান্তিক দরিদ্র ও সংকটে নিপতিত জনগোষ্ঠীর এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর জন্য ১০০% সুদমুক্ত ও বহুমুখী সেবা
© 2024 Masjid.Life. সকল অধিকার সংরক্ষিত। ১৭ অক্টোবর ২০২৩ থেকে।